
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বুধবার এসবিএসটিসির কাজকর্মে একাধিক অনিয়মের অভিযোগ তুলে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন। বিধায়ক জানান, বহু গ্রামীণ রুটে দীর্ঘদিন ধরে বাস পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি বামনাবেড়া হয়ে দুর্গাপুর থেকে আমলাজোড়া পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা দ্রুত চালু হবে বলে জানান।
এছাড়া, দুর্গাপুর থেকে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ ও পুরী পর্যন্ত এসি বাস এবং শহরে রাতের বাস পরিষেবা চালুর আর্জি জানিয়েছেন বলে জানান বিধায়ক। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের আমলে এসবিএসটিসিতে বহু দুর্নীতি হয়েছে। বিজেপি করার জন্য কর্মীদের সঙ্গে অনেক বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। অনেক ঠিকা কর্মীর কাজ কেড়ে নেওয়া হয়েছে, স্থায়ী কর্মীদের দূরে বদলি করা হয়েছে। এসব আর চলতে দেওয়া হবে না।
দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি
দুর্গাপুরে অটোচালকদের সতর্ক করল ট্রাফিক পুলিশ, নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা
লাদাখে ৬১০০ মিটার শৃঙ্গ জয়! মাউন্ট কাইগরের শিখরে দুর্গাপুরের কালীসাধন
এসবিএসটিসি কর্তৃপক্ষ বিধায়কের দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে।

