WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সরকারি জমি দখল করে তৈরি হওয়া একটি ক্লাবঘর ভাঙতে গিয়ে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কড়ঙ্গপাড়ার পিসিবিএল রোড এলাকায় প্রবল বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়তে হল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-কে। পুলিশি নিরাপত্তার মধ্যেই শেষ পর্যন্ত বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ক্লাব ভবনটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে পর্যন্ত ওই ক্লাবঘর থেকেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজ পরিচালিত হত বলে এলাকার একাংশের দাবি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, গত ৬ মে ক্লাবের সদস্যরা নিজেদের বিজেপি সমর্থক হিসেবে পরিচয় দিয়ে ভবনটির রং গেরুয়া করে দেন বলে অভিযোগ।

মঙ্গলবার উচ্ছেদ অভিযানে এডিডিএ-র আধিকারিকেরা বুলডোজার নিয়ে পৌঁছতেই ক্লাবের সদস্য ও সমর্থকেরা বাধা দেন। তাঁদের দাবি, এলাকায় আরও বহু অবৈধ নির্মাণ রয়েছে। সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র এই ক্লাবকে লক্ষ্য করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, যা তাঁরা মেনে নেবেন না।

বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

অন্যদিকে, উচ্ছেদের সমর্থনে এলাকার অন্য একাংশের বাসিন্দারাও সেখানে জড়ো হন। তাঁদের অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পরিচয় বদলে ক্লাবের অধিকার বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর প্রশাসনের উপস্থিতিতেই বুলডোজার চালিয়ে ক্লাব ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।