
রথের ধ্বজা বিদ্যুতের তারে! উপড়ে পড়ল খুঁটি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের আশিস মার্কেট সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধার। মৃতার নাম আলোকলতা চৌধুরী (৭০)। তিনি রানা প্রতাপ রোডের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার করে আশিস মার্কেট থেকে বাড়ি ফেরার পথে আচমকাই একটি বিদ্যুতের খুঁটি তাঁর মাথার উপর ভেঙে পড়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের দাবি, ওই সময় এলাকা দিয়ে একটি রথ যাওয়ার সময় রথের ধ্বজা বিদ্যুতের তারে আটকে যায়। তার জেরেই বিদ্যুতের খুঁটিটি উপড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে কেউ কোথাও কোনও অভিযোগ দায়ের করেননি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবিক উদ্যোগ, ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন দুর্গাপুরের তরুণী
সরকারি জমিতে ক্লাব, গেরুয়া রং করেও রক্ষা হল না! গুঁড়িয়ে দিল এডিডিএ-র বুলডোজার
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

