
স্পিড পোস্ট করে মুম্বইয়ে পাঠালেন নিজের চুল
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নিজের লম্বা চুল কেটে ক্যান্সার আক্রান্ত মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙা মিলনপল্লীর বাসিন্দা অনন্যা দাস। সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত চুলই তিনি দান করলেন এমন সব রোগীদের জন্য, যাঁরা কেমোথেরাপি বা রেডিয়েশনের কারণে মাথার চুল হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন।
সরকারি জমিতে ক্লাব, গেরুয়া রং করেও রক্ষা হল না! গুঁড়িয়ে দিল এডিডিএ-র বুলডোজার
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
অনন্যা বলেন, “কেমোথেরাপির পরে অনেক রোগী চুল হারিয়ে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেন। একটি পরচুলা তাঁদের আবার স্বাভাবিক জীবনে ফিরতে মানসিক শক্তি দেয়। সেই কারণেই আমি চুল দান করার সিদ্ধান্ত নিয়েছি।”
মেয়ের এই উদ্যোগে গর্বিত পরিবারও। অনন্যার বাবা স্বপন দাস বলেন, “মেয়ের সিদ্ধান্তে আমরা খুবই আনন্দিত। আশা করি, অনন্যার এই উদ্যোগ দেখে আরও অনেকে এগিয়ে আসবেন।”
একটি ছোট্ট উদ্যোগ যে অন্য কারও জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে, অনন্যা দাসের এই মানবিক পদক্ষেপ সেই বার্তাই আরও একবার সামনে এনে দিল।

