
চিকিৎসায় গাফিলতির অভিযোগ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ইস্পাত ভবনে অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির চতুর্থ জেলা সম্মেলন। ‘বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ’—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মোট ৩৬টি সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ভবনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্মরজিৎ রায়। তিনি নিরাপদ রক্ত পরিষেবা নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের আরও বেশি মানুষকে এই মানবিক উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন রাজ্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. কাজল কৃষ্ণ বণিক এবং জেলা হাসপাতালের ইনচার্জ ডা. সঞ্জিত চ্যাটার্জী। তাঁরা রক্তের সঠিক ব্যবহার, কম্পোনেন্ট সেপারেশন এবং আধুনিক রক্ত সঞ্চালন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলার রক্তদান আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত থেকে আন্তঃজেলা সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।
আরও পড়ুন: আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে
আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পের সমীক্ষার দায়িত্ব পেল ‘রাইটস’
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সর্বসম্মতিক্রমে আয়ূব আনসারীকে সভাপতি এবং সুজন চক্রবর্তীকে সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন পশ্চিম বর্ধমান জেলা কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ রাজ্যের স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। সম্মেলনের শেষে জেলাজুড়ে আরও বেশি রক্তদান শিবির, যুবসমাজকে উদ্বুদ্ধ করার কর্মসূচি এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

