WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিপিএল কোক-ওভেন কলোনির এ-জন পোস্ট অফিসে দুঃসাহসিক চুরির চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে পোস্ট অফিসের জানলা এবং পেছনের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে শেষ পর্যন্ত অফিসের মূল অংশে প্রবেশ করতে পারেনি তারা।

পোস্টমাস্টারের অনুমান, গতকাল রাতেই এই ঘটনা ঘটেছে। সকালে বিষয়টি নজরে আসার পর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে কোক-ওভেন থানার পুলিশ।

পোস্ট অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে পুলিশি তৎপরতা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পোস্টমাস্টারকে জানানো হয়েছে, আজ বিকেল থেকে পোস্ট অফিস চত্বরে সিভিক পুলিশ মোতায়েন করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)