
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপালকে বৃহস্পতিবার অন্ডাল এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অবৈধ বালির কারবারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তৃণমূল আমলে বাবা বিধায়ক বলে প্রেমপাল নিজেও গাড়িতে বিধায়ক বোর্ড লাগিয়ে ঘুরতেন। গাড়িতে হুটার বাজত। এমন কী গভীর রাতে তিনি যাতায়াত করলেও তীব্র শব্দে হুটার বেজে উঠত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হরেরামকে ছেলের বিষয়ে সতর্ক করে দেন। ভোটের ফল বেরোনোর পরে পুলিশ প্রেমপালের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০টি কার্তুজের খোল উদ্ধার করে। এতদিন পলাতক ছিলেন তিনি।
আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
দুর্গাপুরে বিশেষ ভাবে সক্ষম স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ পুলকার চালকদের বিরুদ্ধে
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

