WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ অক্টোবর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিগ বাজেটের পুজোর তালিকায় রয়েছে শংকরপুর সার্বজনীন দুর্গাপুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন করতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই পুজো মণ্ডপে গতবার বিপুল ভিড়ের দরুণ অব্যবস্থা দেখা গিয়েছিল। এবার আর কোনওভাবেই তার পুনরাবৃত্তি চাইছে না পুলিশ। মঙ্গলবার শংকরপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ কমিশনার প্রণব কুমার। পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ, ভিড় নিয়ন্ত্রণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন তিনি।

শুধু মণ্ডপের ভিতরের ব্যবস্থাই নয়, বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে জমায়েত হলে পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভিড় বাড়লে যাতে কোথাও বিশৃঙ্খলা তৈরি না হয়, যান চলাচল বা দর্শনার্থীদের চলাচলে যাতে সমস্যা না হয়—সেদিকেও নজর থাকছে পুলিশের।পুলিশ কমিশনার জানান, পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই থানার পুলিশ আধিকারিকদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে আরও নির্দেশিকা দেওয়া হবে। সেই নির্দেশ মেনেই পুজোর দিনগুলিতে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। লক্ষ্য একটাই—উৎসবের আনন্দে যাতে ভিড় কোনওভাবেই আতঙ্ক বা বিশৃঙ্খলার কারণ না হয়ে ওঠে।

আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)