WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ অক্টোবর: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সেতু সেবা শিবিরে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে দেখে ক্ষোভে ফেটে পড়লেন কয়েকজন মহিলা। হাতে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বিধায়কের কাছে তাঁরা দাবি করলেন, অযোগ্যরা টাকা পাচ্ছে। অথচ তাঁরা যোগ্য হয়েও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।শুক্রবার ডিএসপি টাউনশিপের বোকারো হস্টেলের শিবিরে ঘটনাটি ঘটে। 

বিধায়কের কাছে তাঁরা দাবি করেন, সরকারি নিয়ম মেনে তাঁরা ফর্ম পূরণ করে আবেদন করেছিলেন। তাঁদের অভিযোগ, গাড়ি-বাড়ি রয়েছে তেমন অনেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। অথচ লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেও প্রকল্পের টাকা মিলছে না। এক মহিলা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপি সরকার এসে কাউকে হাসাচ্ছে, কাউকে কাঁদাচ্ছে। ৫ বছর তো। আমাদের যদি না দেখে আমরাও দেখব না।”

বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই তাঁদের আশ্বস্ত করে বলেন, “রাজ্য জুড়ে এত মহিলা অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন। আপনারাও পাবেন। যোগ্য কেউ বাদ যাবে না। তবে অযোগ্যদের কোনও ভাবেই টাকা দেওয়া হবে না।” তিনি জানান, ফর্মে ভুলভান্তি থাকলে টাকা আটকে যাচ্ছে। এখন প্রতি বরোতে শিবির হচ্ছে। এরপর প্রতি ওয়ার্ডে শিবির হবে। যোগ্য সব মহিলা যাতে টাকা পান, সেজন্যই এই শিবিরের আয়োজন করা হচ্ছে। 

আরও পড়ুন: ফের সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ দুর্গাপুরে

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)