আসানসোলে এডিডিএ-র উদ্যোগে রাস্তা, স্কুলের সংস্কার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার আসানসোল নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ড রেল পার এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) তরফে ডঃ বি সি রায় রোড থেকে ছাপড়িয়া মোড় পর্যন্ত রাস্তার নতুন রূপে সংস্কার ও নির্মাণ কাজের শিলান্যাস অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল নগর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক প্রমুখ। রাস্তা নির্মাণে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় হবে। এদিনই আসানসোল নগর নিগমের ৫২ নম্বর ওয়ার্ড এলাকায় শ্যামাদেবী প্রাথমিক স্কুলের নতুন রূপে সংস্কার কাজের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!