অবৈধ বোরিং এর অভিযোগ, জলকষ্টের আশঙ্কা গোপালমাঠে!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকার উত্তরে প্রমোটাররা বহুতল নির্মাণ করছেন। সেই সব বহুতলে জলের সমস্যা মেটাতে বেআইনিভাবে বোরিং করা হচ্ছে বলে অভিযোগ ভূমি রক্ষা কমিটির। এর জেরে এলাকায় জল কষ্টের আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। বার বার প্রশাসনকে জানিয়েও ফল হয়নি বলে অভিযোগ।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বুধবার ফের মহকুমাশাসক ও পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের কাছে নতুন করে অভিযোগ পত্র জমা দিল ভূমি রক্ষা কমিটি। বেআইনি বোরিংয়ের ছবিও জমা দেওয়া হয়। ভবিষ্যতে যদি প্রয়োজনীয় পদক্ষেপ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে বলে কমিটির তরফে ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন) 

 

error: Content is protected !!