WhatsApp Group Join Now
Instagram Group Join Now

বহু দিন ধরেই দাবি জানিয়ে আসছিল বিজেপি 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দীর্ঘদিন ধরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক হয়ে ওঠা সিটি সেন্টারের পুরসভা মোড়ের বিশালাকৃতির ‘বিশ্ববাংলা’ লোগো অবশেষে সরিয়ে নেওয়া হলো। সোমবার বুলডোজার এনে লোগোটি উপড়ে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়। অনেকে মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

বেশ কিছু দিন ধরেই এই লোগো অপসারণের দাবি জানিয়ে আসছিল বিজেপি। দলের অভিযোগ ছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় সরকার পরিবর্তনের পর যেখানে ‘বিশ্ববাংলা’ লোগো সরিয়ে ফেলা হয়েছে, সেখানে দুর্গাপুরে এখনও তা বহাল রাখা হয়েছিল। 

লোগো অপসারণের পর বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “তৃণমূল সরকার বাংলাদেশের জামাত ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রশ্রয় দিতে জাতীয় প্রতীক অশোকস্তম্ভকে সরিয়ে দিয়েছিল। এমন কাজ আর কেউ করলে মানুষ তাঁকে ছুড়ে ফেলে দেবে।”

আরও পড়ুন: আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পের সমীক্ষার দায়িত্ব পেল ‘রাইটস’

দেড় লক্ষ শ্রমিকের মুখে হাসি ফেরালো রাজ্য সরকারের শ্রম দফতর

বিজেপির দাবি, সরকারি পরিকাঠামো ও জনপরিসরে দলীয় বা রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে জাতীয় প্রতীক এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত। সেই কারণেই তারা দীর্ঘদিন ধরে এই লোগো সরানোর দাবি জানিয়ে আসছিল।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প, ভবন ও গুরুত্বপূর্ণ মোড়ে ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ডিংকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যের একাধিক জায়গায় সেই লোগো সরিয়ে ফেলার ঘটনা সামনে এসেছে।