ইসিএলের আবাসন থেকে উদ্ধার নিখোঁজ যুবতীর দেহ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ জুলাই ২০২৪: ইসিএলের আবাসনের বাইরে পড়েছিল মানসিক ভারসাম্যহীন যুবতীর দেহ। সকালে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবতীর নাম গীতা কুমারি মারান্ডি (২৭)। ঝাঁজরা এলাকার বাসিন্দা। সোমবার থেকে নিখোঁজ ছিল ওই যুবতী।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বুধবার সকালে এলাকারই একটি ইসিএলের আবাসনের বাইরে ওই যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতার জামাইবাবু প্রেম সরেনের দাবি, “সোমবার থেকে নিখোঁজ ছিল। ঠিক কী কারণে মৃত্যু আমরা বুঝে উঠতে পারছি না। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!