এক মাসে তিনবার দুর্গাপুর শহরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর, ২৬ এপ্রিল ২০২৪: ঘাটালে সভা শেষ করে হেলিকপ্টারে করে শুক্রবার বিকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে কয়েকদিন থাকবেন বলে পুলিশ সূত্রের খবর। সেখান থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জনসভায় যোগ দেবেন বলে জানা গিয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। এ’মাসে তৃতীয় বার দুর্গাপুরে এলেন মুখ্যমন্ত্রী।

( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!