WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এক যুবতীর অভিযোগ, বিশ্বাস ও ভয়ের সুযোগ নিয়ে দীর্ঘ ছয় মাস ধরে তাঁর উপর চলেছে শারীরিক ও মানসিক নির্যাতন। তাঁর অভিযোগ, দুর্গাপুরের কোকওভেন থানার এক সিভিক ভলান্টিয়ার তাঁর গোপন ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে প্রায় ৬ মাস ধরে লাগাতার ধর্ষণ করেছে। শনিবার রাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। রবিবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২৮ এপ্রিল দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগে তিনি জানান, অভিযুক্ত নিজের পরিচয় ও পুলিশের সঙ্গে যোগাযোগ থাকার বিষয়টি ব্যবহার করে তাঁকে ভয় দেখাতেন এবং দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন। প্রতিবাদ করলেই ব্যক্তিগত মুহূর্তের গোপন ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ।

নির্যাতিতার আইনজীবী রতন কুমার সিং এর দাবি, প্রায় ছয় মাস ধরে এই ভয় ও চাপের মধ্যে দিন কাটাতে হয়েছে যুবতীকে। অভিযোগ জানানোর পরও দীর্ঘ সময় অভিযুক্তের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পদক্ষেপ না হওয়ায় তিনি চরম মানসিক অবসাদের মধ্যে চলে যান। এমনকি একাধিকবার আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেন বলে দাবি আইনজীবীর।

সোনা পরিষ্কারের ফাঁদে সর্বস্বান্ত! দুর্গাপুরে অভিনব কায়দায় প্রতারণা

আইনজীবীর আরও বক্তব্য, অভিযুক্ত আদালতে আগাম জামিনের আবেদন করেছিল। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর শনিবার বিষয়টি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নজরে আনা হলে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।