WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ অক্টোবর: মহিলার ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা! ফিল্মি কায়দায় বাইক নিয়ে ধাওয়া করে দুষ্কৃতীকে ধরল পুলিশ।ঘটনাটি বুধবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টারের ম্যাক্স মুলার পথ এলাকার। মিতা হালদার নামে এক প্রবীণ মহিলা বাজার থেকে ফিরছিলেন। অভিযোগ, তাঁকে ঠেলে ফেলে দিয়ে ব্যাগ ছিনতাই করে তীব্র গতিতে বাইকে চেপে পালানোর চেষ্টা করে দুর্গাপুরের পলাশডিহার মসজিদপাড়ার বাসিন্দা শেখ তাহির উদ্দিন।

খবর পেয়েই বাইক নিয়ে ধাওয়া করেন সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ গোপাল পাত্র। পুলিশের তাড়া খেয়ে সোনার তরীর জঙ্গলের সামনে ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে শেষরক্ষা হয়নি! দুর্গাপুরের গান্ধী মোড় পেট্রোল পাম্পের সামনে থেকে বাইক-সহ অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ব্যাগটিও। ব্যাগের ভিতরে ছিল মোবাইল ফোন, নগদ টাকা, এটিএম কার্ড সহ অন্যান্য সামগ্রী। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন- দেড় মাসের শিশুর হার্টে ছিদ্র! ৫ লক্ষ টাকার চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজকর্মী

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)