WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ব্যারাজের রাস্তা সংস্কারের জন্য ২০ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ব্যারাজ দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। পণ্যবাহী ভারি গাড়িগুলিকে নির্দিষ্ট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। তবে বাস, গাড়ি, বাইক এবং জরুরি ও পচনশীল পণ্যবাহী যানবাহন ছাড় পাবে।

যে পথে ঘুরবে ভারি যান:

  • বীরভূম থেকে আসা: কাঁকসার মলানদিঘি রোড → ইলামবাজার রোড → পূর্ব বর্ধমানের সদরঘাট।
  • পাণ্ডবেশ্বর ও আসানসোল থেকে আসা: রানিগঞ্জের রানিসায়র → মেজিয়া → বাঁকুড়া।
  • ঝাড়খণ্ড থেকে বাঁকুড়ামুখী: চৌরঙ্গি মোড় → দিশেরগড় ঘাট।
  • মুচিপাড়া আন্ডারপাস, আইটিআই আন্ডারপাস, ইন্দো-আমেরিকান মোড় আন্ডারপাস, ডিভিসি মোড় ও বাঁকুড়া মোড়: এই পয়েন্টগুলিতে পণ্যবাহী ভারি যান থামিয়ে রানিগঞ্জ → মেজিয়া → বাঁকুড়া রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

সংস্কারের ছ’দিন ব্যারাজের উপর দিয়ে ভারি গাড়ি চলাচল না করায় চালকদের আগে থেকেই বিকল্প রুটের বিষয়টি মাথায় রেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!