WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অবমাননাকর মন্তব্য করেছেন, এই অভিযোগ তুলে দুর্গাপুরে বিক্ষোভে সামিল হল ভারতীয় জনতা মজদুর মঞ্চ। বৃহস্পতিবার গ্যামনব্রিজ এলাকায় খাড়গের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান সংগঠনের কর্মীরা। বিক্ষোভের পর কোকআভেন থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও জানান তাঁরা।

সংগঠনের অভিযোগ, সম্প্রতি বিহারে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন মল্লিকার্জুন খাড়গে। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংগঠনের সদস্যদের দাবি, রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকতেই পারে, কিন্তু তার জন্য কোনও ব্যক্তির পরিবারকে নিশানা করা উচিত নয়।

বিক্ষোভকারীরা জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলির মধ্যে মতপার্থক্য ও সমালোচনা স্বাভাবিক বিষয়। তবে সেই বিরোধিতার ক্ষেত্রে ভাষার সংযম বজায় রাখা জরুরি। তাঁদের মতে, রাজনৈতিক বিতর্কে ব্যক্তিগত ও পারিবারিক প্রসঙ্গ টেনে আনা অনভিপ্রেত।

এ দিন বিক্ষোভ কর্মসূচির পর কোকআভেন থানায় গিয়ে খাড়গের বিরুদ্ধে এফআইআর গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানান ভারতীয় জনতা মজদুর মঞ্চের সদস্যরা। একই সঙ্গে, মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তাঁরা। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে এই ঘটনায় খাড়গের গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি তোলেন তিনি।

আরও পড়ুন-  দুর্গাপুরে মহিলার ব্যাগ ছিনতাই! বাইকে ধাওয়া করে ধরল পুলিশ

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)