WhatsApp Group Join Now
Instagram Group Join Now
চলছে আগুন নেভানোর কাজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ আগস্ট: ব্যস্ত ১৯ নম্বর জাতীয় সড়ক। দ্রুত গতিতে ছুটে চলেছে যানবাহন। আচমকা একটি ট্রাকের চাকায় গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিভিসি মোড় উড়ালপুলের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি নজরে পড়ে স্থানীয় এক ব্যক্তির। দেরি না করে তিনি ১০০ ডায়ালে ফোন করে দেন।

ছুটে আসে ট্রাফিক পুলিশ। আসে দমকলের একটি ইঞ্জিন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বড়সড় দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রাকটির চাকা কোনও কারণে অত্যধিক গরম হয়ে যাওয়ার ফলেই এই বিপত্তি ঘটে। চাকা থেকে ধোঁয়া বের হওয়ার সময়েই নজর পড়ে যাওয়ায় বিপদ এড়ানো যায়।

আরও পড়ুন: মাঝরাতে রণক্ষেত্র দুর্গাপুর, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের!

সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)