WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ অক্টোবর: শৃঙ্খলা, নেতৃত্ব এবং আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে শুরু হল NCC-র পথচলা। বৃহস্পতিবার বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে NCC ইউনিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই। অনুষ্ঠানে অভিজিৎ দত্ত, মনোজ ডালমিয়া, বাওরি খৈতান-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 5 Bengal Girls Battalion NCC, Bardhaman-এর পক্ষ থেকে এই বিদ্যালয়ের ১০০ জন ছাত্রীকে NCC-তে অন্তর্ভুক্তির অনুমতি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের এই ইউনিটের Troop No. 68।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিবেশ ও ছাত্রীদের শৃঙ্খলার প্রশংসা করেন বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই। তিনি বলেন, নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে এলেই ছাত্রছাত্রীদের শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সুন্দর পরিবেশ তাঁকে মুগ্ধ করে। অন্যান্য বিদ্যালয়েরও এই প্রতিষ্ঠানকে অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। NCC-র মাধ্যমে ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের মানসিকতা আরও বিকশিত হবে বলেও আশা প্রকাশ করেন বিধায়ক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. কালিমুল হক জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার পর বিদ্যালয়ে NCC ইউনিট গঠনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তাঁর বক্তব্য, এই ইউনিটের মাধ্যমে ছাত্রীরা শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাসের পাশাপাশি দেশসেবার মানসিকতা গড়ে তোলার সুযোগ পাবে। বিদ্যালয়ের উন্নয়নে বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুইয়ের সহযোগিতা ও উৎসাহের কথাও উল্লেখ করেন প্রধান শিক্ষক। পাশাপাশি NCC ইউনিট গঠনের ক্ষেত্রে বিদ্যালয়ের স্পোর্টস শিক্ষক সঞ্জয় কুমার সাইনির বিশেষ উদ্যোগের প্রশংসা করেন তিনি।

নতুন এই NCC ইউনিটকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, আগামী দিনে NCC-র বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচির মাধ্যমে ছাত্রীরা নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধের শিক্ষা অর্জন করবে।

আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)