WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সরব হল বজরং দল, তারপর? 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ অগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর সিনেমা হলের পিছন দিকে একটি বাড়ির দেওয়ালে লাগানো হিন্দু দেব-দেবী, মা সারদা, শ্রীরামকৃষ্ণদেব এবং শিখ গুরুদের ছবিযুক্ত টালি শনিবার খুলে ফেলা হল। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই স্থানীয়ভাবে আলোচনা চলছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক সুধীর পান্ডা দেওয়াল নোংরা হওয়া রুখতে ধর্মীয় ছবিযুক্ত টালিগুলি লাগিয়েছিলেন। তবে সেই উদ্যোগে কাঙ্ক্ষিত ফল মেলেনি। যাতায়াত করার সময় দেওয়ালের সামনে থুতু ফেলা বা প্রস্রাব করার মতো ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে বজরং দলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। দলের নেতাদের বক্তব্য, ধর্মীয় দেবদেবী ও ব্যক্তিত্বদের ছবি এমন স্থানে রাখা উচিত নয়, যেখানে প্রতিনিয়ত অসম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাঁদের দাবি ছিল, ছবিগুলি অবিলম্বে সেখান থেকে সরিয়ে নেওয়া হোক।

আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল

দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?

বেনাচিতিতে বেআইনি নির্মাণে কড়া পুরসভা, ১৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ

পুলিশকে বিষয়টি জানিয়ে শনিবার দুপুরে বজরং দলের সদস্যরা দেওয়াল থেকে টালিগুলি খুলে ফেলেন। দলের নেতা হরিশ সিংহ ও উত্তম শর্মা জানান, ধর্মীয় রীতি মেনে ওই টালিগুলি পরে বিসর্জন দেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)