রান্নার গ্যাস থেকে ভয়াবহ আগুন দুর্গাপুরে, এল দমকল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ৩ জুলাই ২০২৪: বুধবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সগরভাঙা কলোনি এলাকায় দাউ দাউ করে জ্বলে গেল বাড়ি। রান্না করতে গিয়ে এই ভয়ংকর ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রান্না করার সময় সিলিন্ডারের রেগুলেটর ঘোরাতেই জ্বলে যায় পাইপ। কোনও রকমে প্রাণে বেঁচে যান মহিলা। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সগরভাঙা কলোনি এলাকায়। গৃহকর্ত্রী আগমনী ব্যানার্জি বলেন,”আমি শাক রান্না করছিলাম। ওভেনের রেগুলেটর ঘুরিয়ে গ্যাস সিলিন্ডারটি বন্ধ করার চেষ্টা করছিলাম। তখনই দপ করে গ্যাসের পাইপে আগুন জ্বলে যায়। আমি বাড়ি থেকে বেরিয়ে আসতেই দাউ দাউ করে আগুন জ্বলে যায়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।





Leave a Comment

error: Content is protected !!