
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেসে ভয়াবহ দুর্ঘটনা। গলিত লোহায় ঝলসে মৃত ১ ঠিকা শ্রমিক। তাঁর নাম শেখ সাইদুল। বাড়ি দুর্গাপুর-ফরিদপুর ব্লকের আরতি গ্রামে। জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একাই কাজ করছিলেন শেখ সাইদুল। নিয়ন্ত্রণ হারিয়ে কোনওভাবে ল্যাডেলে পড়ে যান। গলিত লোহায় ঝলসে কার্যত পিণ্ডের মতো আকার নেয় তাঁর দেহ। দেহের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে আঁতকে ওঠেন সহকর্মীরা। ‘সেফটি’ নিয়ে সরব হয়েছেন শ্রমিকেরা। মাস খানেক আগে সাহিদুলের বিয়ে হয়েছে। পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং একজনের কাজের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলি।
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!
দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

