পুরীর গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ জুলাই ২০২৪: দু’দিন এর রথযাত্রা উৎসব শেষে পুরীর গুণ্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জন সেবায়েত আহত হয়েছেন। তাঁদের পুরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রথযাত্রা শেষে মূর্তিগুলিকে দুলিয়ে দুলিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন সেবায়েতরা। বলরামকে মন্দিরে ভিতরে নিয়ে যাওয়ার সময় অস্থায়ী মঞ্চের উপর থেকে মূর্তিটি নীচে সেবায়েতদের উপর মূর্তিটি পড়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!