WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ আগস্ট: ভারত সরকারের ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হলো ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) অভিযান। ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশবাসীর মধ্যে দেশপ্রেমের ভাবনা ছড়িয়ে দিতে এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে এই কর্মসূচির সূচনা করা হয়।

এই অভিযানের মূল উদ্দেশ্য হলো প্রতিটি নাগরিককে নিজস্ব বাসভবন বা কর্মস্থানে স্বতঃস্ফূর্তভাবে ভারতের জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করা। জাতীয় পতাকার সাথে প্রতিটি মানুষের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের প্রতিটি কোণায় জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হয়।

অভিযানটি সফল করতে পতাকাবিধি (Flag Code of India) শিথিল করা হয়, যাতে সূর্যাস্তের পরও ঘরে তেরঙ্গা ওড়ানো যায় এবং পলিয়েস্টার বা মেশিনে তৈরি পাতাকায় কোনো বাধা না থাকে। পাশাপাশি, ডাকঘর ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজলভ্য করা হয় জাতীয় পতাকা।

আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

ভারতের সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে প্রতি বছর ১৩ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত কোটি কোটি নাগরিক ও নানা সংস্থা এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের সার্বভৌমত্ব ও সংস্কৃতিকে উদযাপন করে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মুচিপাড়ার কাছে কুসুমতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বুধবার জাতীয় পতাকা হাতে এলাকা পরিক্রমা করে হর ঘর তিরঙ্গা অভিযানের স্বপক্ষে স্লোগান দেয়। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)