WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ সেপ্টেম্বর: অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকাকে গণধ*র্ষণের অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা এলাকায়। অভিযোগের তদন্তে নেমে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক নাবালক ও দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃত দুই যুবককে মঙ্গলবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তাদের একজনের বাড়ি কাঁকসা, অন্যজনের বোলপুর। ধৃত নাবালককে আসানসোল জুভেনাইল আদালতে তোলা হয়েছে। পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, ফরেন্সিক পরীক্ষা করানো হচ্ছে। আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাঁকসা থানা।

আরও পড়ুন: বাইরের অ্যাম্বুল্যান্স হাসপাতালে ঢুকলেই দিতে হবে ৫ হাজার টাকা!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)