ভিন রাজ্যে নার্সের কাজে গিয়ে দুর্গাপুরের যুবতীর রহস্য মৃত্যু

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

https://youtu.be/9Lk4iDH8F_I

দুর্গাপুর: ভিন রাজ্যে নার্সের কাজে গিয়ে দুর্গাপুরের যুবতীর রহস্য মৃত্যু। তিন বছর ধরে ঝাড়খণ্ডের দেওঘরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন নিউ টাউনশিপ থানার টেটিখোলা এলাকার বিউটি রানা (৩০)। মহিলা হস্টেল থেকে উদ্ধার হয়েছে তাঁর পচা গলা দেহ।

জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর বিউটির সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল পরিবারের। তারপর থেকে কোনও যোগাযোগ না হওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সবাই। শুক্রবার বিউটির বাবা পরেশ রানা দেওঘরের মহিলা হোস্টেলে গিয়ে বিউটির ঘরে যান। সেখানে গিয়ে দেখেন, বিউটির পচা গলা দেহ পড়ে রয়েছে। এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টেটিখোলা এলাকায়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

প্রতিবেশী মৌসুমী সাহা জানান, প্রায় ৫ বছর আগে বিউটির বিয়ে হয়। চার বছরের সন্তান রয়েছে বিউটির। দু’বছর আগে পর্যন্ত দেওঘরের ওই হস্টেলেই ছেলেকে সঙ্গে নিয়ে থাকতেন বিউটি। ছেলেকে দেখভালের জন্য মৌসুমীও সেখানে থাকতেন। কয়েক মাস আগে তিনি বিউটির ছেলেকে নিয়ে টেটিখোলায় ফিরে আসেন। তারপর থেকে হস্টেলে বিউটি একাই থাকতেন।

শুক্রবার বিউটির বাবা সেখানে গিয়ে মেয়ের পচাগলা দেহ দেখতে পান। কী কারণে মৃত্যু, বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। বিউটির মা মালতি রানা বলেন, “আমার মেয়ের সঙ্গে কারওর শত্রুতা ছিল না। তবে সহকর্মীদের হিংসা ছিল। সম্ভবত তারাই আমার মেয়েকে সরিয়ে দিল।” খুন না আত্মহত্যা না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ঝাড়খন্ড পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

Leave a Comment

error: Content is protected !!