
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রক্ষণাবেক্ষণের জন্য দুর্গাপুর ব্যারেজে ৫ দিন রাতে বন্ধ থাকবে। ২৭ নম্বর বে-তে পুরনো গেটের বদলে একটু নতুন গেট স্থাপন করা হবে। এছাড়া আরও কিছু প্রয়োজনীয় কাজকর্ম রয়েছে। সেগুলি সম্পন্ন করার জন্য ৫-৯ জুন রাত ১১ থেকে ভোর ৪ টা পর্যন্ত ব্যারেজে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ইতিমধ্যেই সেচ দফতরের পক্ষ থেকে বাঁকুড়া জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ওই সময়ে ব্যারেজ দিয়ে চলাচলকারী যানবাহন অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

