সিটি সেন্টারের হোটেলে তাণ্ডব, মারধর কর্মীদের

Advertisement

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে সোমবার বিকেলে চড়াও হয়ে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল একদল লোকের বিরুদ্ধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোটেল কর্মীদের অভিযোগ, আগে একটি সংস্থা লিজ নিয়ে হোটেলটি পরিচালনা করত। কিন্তু লিজের নিয়ম ভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ সেই সংস্থাকে সরিয়ে নতুন সংস্থার হাতে দায়িত্ব তুলে দেয়। এই নিয়ে বর্তমানে আদালতে মামলাও চলছে। এদিন বিকালে পুরনো সংস্থার লোকজন এসে তাঁদের মারধর করে বলে অভিযোগ। বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “বর্তমানে যে সংস্থা হোটেল পরিচালনা করছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে কী না তা খতিয়ে দেখা দরকার।”

Advertisement

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts