WhatsApp Group Join Now
Instagram Group Join Now

পুলিশের গোপন অভিযান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্য সরকারের কড়া নজরদারি এবং অবৈধ মদের বিরুদ্ধে চলা অভিযানের মধ্যেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আবারও বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা কমলেশ হাজরা নামে এক ব্যক্তি লেনিন সরণি সংলগ্ন একটি দোকান থেকে বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়াই গোপনে মদ বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে।

গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অভিযুক্তকে আটক করা হয় এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: সাতসকালে দুর্গাপুরে NIA-এর হানা! নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার এক ব্যক্তি

আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে

ডিএসপি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ তুলে চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিজেপি-র

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আবগারি আইন-সহ অন্যান্য প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং অবৈধ মদ বিক্রির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। আইন লঙ্ঘন করে এই ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।