দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ অক্টোবর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিগ বাজেটের পুজোর তালিকায় রয়েছে শংকরপুর সার্বজনীন দুর্গাপুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন করতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই পুজো মণ্ডপে গতবার বিপুল ভিড়ের দরুণ অব্যবস্থা দেখা গিয়েছিল। এবার আর কোনওভাবেই তার পুনরাবৃত্তি চাইছে না পুলিশ। মঙ্গলবার শংকরপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ কমিশনার প্রণব কুমার। পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ, ভিড় নিয়ন্ত্রণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন তিনি।
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


