অন্ডালে শত্রুঘ্ন সিনহার রোড শো-তে উপচে পড়ল ভিড়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর, ১৮ এপ্রিল ২০২৪: বৃহস্পতিবার শ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালে শত্রুঘ্ন সিনহার রোড শো-তে উপচে পড়ল ভিড়। কয়েক হাজার কর্মী সমর্থক প্রার্থীর সঙ্গে রোড শো-তে হাঁটলেন। মঙ্গলবার অন্ডাল গ্রাম পঞ্চায়েত এলাকায় আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার পড়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। পোস্টার পড়ার একদিন পরেই বৃহস্পতিবার ভোট প্রচারে অন্ডাল গ্রামেই আসেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

এদিন বিকেলে দিল্লি থেকে সরাসরি বিমানে অন্ডাল আসেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী পুনম সিনহাও। এয়ারপোর্টে প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু, বিধায়ক বিধান উপাধ্যায়, দলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরণ মন্ডল সহ অন্যরা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দুবচুড়ুরিয়া বাসস্ট্যান্ড থেকে হুডখোলা গাড়িতে চড়ে সস্ত্রীক রোড শো-তে অংশ নেন তিনি।

দুবচুড়ুরিয়া গ্রাম, অন্ডাল গ্রাম, অন্ডাল মোড় হয়ে রোড শো এগিয়ে যায় দীর্ঘনালা, অন্ডাল উত্তর বাজার, দক্ষিণ বাজার, রয়ালটি মোড় পেরিয়ে রামপ্রসাদপুর হয়ে শ্রীরামপুর গ্রাম পর্যন্ত। রোড শো-তে প্রার্থীর সঙ্গে হাঁটেন কয়েক হাজার কর্মী সমর্থক। পথে বিভিন্ন জায়গায় ফুলের মালা, উত্তরীয় পরিয়ে প্রার্থীকে স্বাগত জানান তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!