
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা যত বাড়ছে, ততই বাড়ছে আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা। সেই আবহেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামরা বাজারের এক মিষ্টির দোকানে মিষ্টি দিয়ে তৈরি করা হয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নজরকাড়া মূর্তি। পথচলতি মানুষ থেকে ফুটবলপ্রেমীরা ভিড় জমাচ্ছেন সেই মূর্তি একবার চোখে দেখার জন্য।

