
দুর্গাপুর দর্পণ, অণ্ডাল: পশ্চিম বর্ধমানের অন্ডাল এলাকায় এক নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এলাকার একটি নির্জন স্থানে ১৪ বছরের এক কিশোরীর উপর অত্যাচার চালায় দুই যুবক। ঘটনাটি সামনে আসতেই এলাকাজুড়ে নেমে এসেছে ক্ষোভ ও উদ্বেগের ছায়া।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নাবালিকার সঙ্গে এমন জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে দ্রুত তদন্তে নামে অন্ডাল থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা করা য়েছে। ধৃতদের নাম সুরজ বাউড়ি এবং বিশাল ডোম। দু’জনেই অন্ডাল থানা এলাকার বাসিন্দা।

