ভাইকে খুন করে দুর্গাপুরে গা ঢাকা দিয়েছিল যুবক! গ্রেফতার করল বিহার পুলিশের এসটিএফ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ জুলাই ২০২৪: বিহারে ভাইকে খুন করে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে গা ঢাকা দিয়ে ছিল এক যুবক। বিহার স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেফতার করল। ধৃত যুবকের নাম অনিল চৌহান। জানা গিয়েছে, ২০২০সালে জমি সংক্রান্ত বিবাদে বিহারের বাঁকা জেলার সাহেবগঞ্জ থানার খুজারী গ্রামের অনিল চৌহান তার ভাইকে খুন করে বলে অভিযোগ।

লিখিত অভিযোগের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ কিছুদিনের মধ্যেই গ্রেফতার করে অনিলকে। কিছুদিন পর জামিনে মুক্তি পায় সে। তারপর থেকে আদালতে হাজিরা না দিয়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় গা ঢাকা দিয়েছিল অনিল চৌহান। তার বিরুদ্ধে আদালত অবমানার ওয়ারেন্ট বের হয়। তার খোঁজে তল্লাশি শুরু করে বিহার পুলিশ। শেষ পর্যন্ত বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মঙ্গলবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে। বিচারক তাকে দুই দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, অভিযুক্ত অনিল আদালত অবমাননা করে বিহার থেকে পালিয়ে দুর্গাপুরে এসে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করত। আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!