WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিমবঙ্গের প্রখ্যাত চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডা. বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে রক্তদান শিবিরের আয়োজন করল হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন (HSWU-INTUC)। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP) হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে মোট ২৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর-ইস্কো স্টিল প্ল্যান্টের ডিরেক্টর-ইন-চার্জ সুরজিৎ মিশ্র। তিনি নিজে রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডি (ওয়ার্কস), ইডি (এইচআর) সহ স্টিল প্ল্যান্টের একাধিক আধিকারিক, কর্মী এবং ইউনিয়নের প্রতিনিধিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডা. বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপুরের শ্রমিক, কর্মচারী, আধিকারিক এবং ঠিকা শ্রমিকদের কাছে মানবিক উদ্যোগে আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ইউনিয়নের নেতাদের বক্তব্য, ডা. বিধানচন্দ্র রায়ের স্বপ্ন ও পরিকল্পনার হাত ধরেই দুর্গাপুর আজ দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে পরিচিত। তাঁর অবদান স্মরণে সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদনই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের (HSWU-INTUC) যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত, দেবাশীষ চৌধুরী-সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা, তৃণমূল-বিজেপির স্লোগান যুদ্ধ

লাদাখে ৬১০০ মিটার শৃঙ্গ জয়! মাউন্ট কাইগরের শিখরে দুর্গাপুরের কালীসাধন

ঘরে ফিরলেন বিশ্বজয়ী, অন্ডাল বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা