WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ব্যস্ত রাস্তায় রবিবার ভরদুপুরে ঘটে গেল এক আতঙ্কের ঘটনা। চলন্ত অবস্থাতেই আচমকা ধোঁয়া বেরোতে শুরু করে একটি টোটো থেকে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এমএএমসি টাউনশিপ এলাকায়। 

ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মামড়া বাজারের জগন্নাথ মন্দিরের সামনে। জানা গিয়েছে, বি-ওয়ান মোড় থেকে ফল বোঝাই করে এমএমসি-র উদ্দেশে যাচ্ছিল টোটোটি।  মাঝপথে আচমকাই টোটোর ব্যাটারির দিক থেকে ঘন ধোঁয়া বেরোতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ধোঁয়ার পরিমাণ অনেক বেড়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে চালক এক মুহূর্তও দেরি না করে রাস্তার ধারে টোটোটি থামিয়ে দ্রুত নেমে আসেন। আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন।

আশপাশের লোকজন ছুটে এসে টোটোটিকে উল্টে দিয়ে জল ঢেলে আগুন নেভাতে শুরু করে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য কৌতূহলী মানুষের ভিড় জমলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টোটোটির ব্যাটারিতে শর্ট সার্কিট অথবা অন্য কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই ধোঁয়া বেরোতে শুরু করে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

সাম্প্রতিক সময়ে ব্যাটারিচালিত যানবাহনে আগুন লাগা বা ব্যাটারি থেকে ধোঁয়া বেরোনোর ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ, মানসম্মত ব্যাটারি ব্যবহার এবং চার্জিং সংক্রান্ত নিরাপত্তা বিধি মেনে চললে এ ধরনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এই ঘটনার পর স্থানীয়দের একাংশও ব্যাটারিচালিত টোটোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।