WhatsApp Group Join Now
Instagram Group Join Now

মুহূর্তে পুড়ে ছাই দোকান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন সূর্য সেন সরণীর ল কলেজ মোড় এলাকায় একটি খাবারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় কয়েক মিনিটের মধ্যেই গোটা দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দমকলের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও হোটেল খোলার পর রান্নার প্রস্তুতি চলছিল। হোটেলের মালিক কড়াইয়ে তেল গরম করে রান্না শুরু করার সময় আচমকাই আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুন কড়াই থেকে ছড়িয়ে পড়ে রান্নাঘরের বিভিন্ন অংশে, তারপর দ্রুত গ্রাস করে ফেলে পুরো দোকান।

আগুনের তীব্রতায় দোকানের ভেতরে থাকা আসবাবপত্র, রান্নার গ্যাসের সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রপাতি, খাদ্যসামগ্রী এবং অন্যান্য সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ধোঁয়া ও আগুনের শিখা দেখে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।

মানবিক উদ্যোগ, ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন দুর্গাপুরের তরুণী

সরকারি জমিতে ক্লাব, গেরুয়া রং করেও রক্ষা হল না! গুঁড়িয়ে দিল এডিডিএ-র বুলডোজার

বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং ফরিদপুর ফাঁড়ির পুলিশ। দমকল কর্মীদের দ্রুত ও দক্ষ প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে আশপাশের দোকানপাটে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দূর হয়।

আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে রান্নার সময় কড়াইয়ের তেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হলেও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।