WhatsApp Group Join Now
Instagram Group Join Now

অভিযুক্ত স্বামীকে আটক করে তদন্তে পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার উত্তর পল্লী এলাকায় এক গৃহবধূর উপর নৃশংস হামলার অভিযোগ ঘিরে শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন টুম্পা দাস। ঘটনার পর অভিযুক্ত স্বামী রাজু দাসকে আটক করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে রাজু দাস মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। এরপর কোনও বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই অশান্তির একপর্যায়ে রাজু দাস কাঁচি দিয়ে টুম্পা দাসের গলায় আঘাত করেন। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত গৃহবধূকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

মানবিক উদ্যোগ, ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন দুর্গাপুরের তরুণী

সরকারি জমিতে ক্লাব, গেরুয়া রং করেও রক্ষা হল না! গুঁড়িয়ে দিল এডিডিএ-র বুলডোজার

বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

ঘটনার খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে আটক করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার বাসিন্দাদের দাবি, রাজু ও টুম্পা দাসের সংসারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। তাঁদের অভিযোগ, গৃহবধূকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। শুক্রবারের ঘটনাটিও সেই পারিবারিক অশান্তিরই চরম পরিণতি বলে মনে করছেন প্রতিবেশীরা। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।