WhatsApp Group Join Now
Instagram Group Join Now
চলছে বিক্ষোভ।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ সেপ্টেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে হর্ষবর্ধন রোডে প্রয়াত প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হয়েছিল জঙ্গলে। কংগ্রেসের অভিযোগ ছিল, বিজেপি এই কাজ করেছে। বিজেপি অভিযোগ অস্বীকার করে কংগ্রেস এর গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করে।

কংগ্রেসের আন্দোলনের পরে পুলিশ সোমবার ফের আগের জায়গায় মূর্তি বসিয়ে দেয়। বিজেপির মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পর প্রতিবাদ জানিয়ে জল ও দুধ ঢেলে মূর্তি সাফ করে কংগ্রেস। একই সঙ্গে দলের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানিয়ে দেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার না করা হলে মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করা হবে।

সেই মতো মঙ্গলবার কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান। জোর করে গেট খুলে ভিতরে ঢুকতে যান। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা ছড়ায়। দেবেশ বলেন, “দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত কংগ্রেস থামবে না।”

আরও পড়ুন: দুর্গাপুরে নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলে!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)