দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ অক্টোবর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে অটো ও টোটোর বিরুদ্ধে কড়া অভিযান চালাল দুর্গাপুর ট্রাফিক পুলিশ। এই অভিযানে জাতীয় সড়কে চলাচলকারী একাধিক অটো ও টোটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নিয়মভঙ্গের অভিযোগে করা হয় জরিমানাও।
পুলিশের অভিযোগ, জাতীয় সড়কে অটো ও টোটোর চলাচল নিয়ে বারবার চালকদের সতর্ক করা হলেও এখনও অনেকের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ফলে শুধু প্রচার বা সতর্কবার্তা নয়, নিয়ম ভাঙলে সরাসরি আইনি পদক্ষেপের পথেই হাঁটছে ট্রাফিক পুলিশ।
অভিযানের মাধ্যমে জাতীয় সড়কে যান চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চলার বিষয়ে চালকদের কড়া বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে ব্যস্ত সময়ে অটো ও টোটোর অনিয়ন্ত্রিত চলাচল যাতে যানজট বা দুর্ঘটনার কারণ না হয়ে ওঠে, সেদিকেই নজর পুলিশের।
ট্রাফিক পুলিশের এই অভিযানকে ঘিরে স্পষ্ট হয়েছে, জাতীয় সড়কে নিয়মভঙ্গের ক্ষেত্রে আর শুধু সতর্ক করে থেমে থাকতে চাইছে না প্রশাসন। আগামী দিনে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


