WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দুর্গাপুরে অন্নপূর্ণা যোজনা ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে এবার প্রশ্নের মুখে দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রাক্তন ভাইস চেয়ারপার্সেন ধর্মেন্দ্র যাদবের পরিবারের আয় সংক্রান্ত তথ্য। ধর্মেন্দ্র যাদবের স্ত্রী স্বপ্না যাদব অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে তাঁদের পারিবারিক বার্ষিক আয় মাত্র ৬০ হাজার টাকা, অর্থাৎ মাসিক প্রায় ৫ হাজার টাকা বলে উল্লেখ করেছেন।

এই তথ্য সামনে আসতেই বিজেপি প্রশ্ন তুলেছে। তাদের দাবি, দীর্ঘদিন দুর্গাপুর পুরসভা এবং তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন নেতার পরিবারের আয় এত কম হওয়া সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। ধর্মেন্দ্র যাদবের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধর্মেন্দ্র যাদব। তাঁর দাবি, পুরসভায় পদ হারানোর পরে আর সাম্মানিক পান না। এখন তিনি সম্পূর্ণ বেকার।

গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

দুর্গাপুরে অটোচালকদের সতর্ক করল ট্রাফিক পুলিশ, নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা