WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এসবিএসটিসি)। এদিন দুর্গাপুর স্টেশনে দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের দুই বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মণ ঘোড়ুই বাস পরিষেবার উদ্বোধন করেন। যাত্রীদের সঙ্গে সেই বাসে চেপে তাঁরা রওনা দেন। 

জানা গিয়েছে, এদিন দুটি বাসের উদ্বোধন হয়েছে। বাসদুটি প্রান্তিকা থেকে বিধাননগর, মুচিপাড়া, নডিহা, সিলামপুর, রাজবাঁধ হয়ে যাতায়াত করবে। এর ফলে কাঁকসার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের যাতায়াতে খুব সুবিধা হবে। দুর্গাপুর শহরে ভবিষ্যতে মোট ১০০টি শীততাপ নিয়ন্ত্রিত বাস চালু করা হবে বলে জানা গিয়েছে।

গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

দুর্গাপুরে অটোচালকদের সতর্ক করল ট্রাফিক পুলিশ, নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা