WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ অক্টোবর: জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাহায্য পৌঁছে দিতে সারা দেশের সঙ্গে এবার পশ্চিমবঙ্গেও চালু হল ডায়াল ১১২ পরিষেবা। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এই পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ৪৫০টি থানায় একটি করে গাড়ি ও মোটরবাইক দেওয়া হয়েছে।

দুর্গাপুরের থানাগুলিতেও গাড়ি ও বাইক এসে গিয়েছে। সোমবার কোকওভেন থানায় এই পরিষেবার উদ্বোধন করেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। যে কোনও জরুরি পরিস্থিতিতে এবার থেকে ১১২ নম্বরে ফোন করেই পুলিশের সাহায্য চাইতে পারবেন সাধারণ মানুষ। সোমবার কোকওভেন থানায় এই পরিষেবার গাড়ির উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। নিউ টাউনশিপ থানাতেও পৌঁছেছে এই গাড়ি।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় শীঘ্রই ১১২ নম্বরের এই জরুরি পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। আপদে-বিপদে এই টোল-ফ্রি নম্বরে ফোন করে পুলিশি সাহায্য চাওয়া যাবে। গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোকওভেন থানার আধিকারিক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

পুলিশি পরিকাঠামোর উন্নয়ন ও পরিষেবার মান বাড়ানোর প্রসঙ্গে এ দিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তাঁর অভিযোগ, আগের সরকার পুলিশকে অসৎ কাজে ব্যবহার করেছে এবং পুলিশি পরিকাঠামোর উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেয়নি। তাঁর দাবি, পুলিশকে মানুষের স্বার্থে ব্যবহার করা এবং গোটা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই নতুন সরকারের লক্ষ্য।

জরুরি পুলিশ পরিষেবার এই উদ্যোগ কার্যকর হলে দুর্গাপুরের বাসিন্দারা বিপদের সময়ে দ্রুত সাহায্য পাবেন বলে আশা করা হচ্ছে। তবে পরিষেবা পুরোপুরি চালুর নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি।

আরও পড়ুন: চোখে বিশ্বজয়ের স্বপ্ন, ১৩ অক্টোবর তাসখন্দের পথে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)