WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ সেপ্টেম্বর: বয়স ৭৭ বছর। ফিমারের হাড় ভেঙে যাওয়ায় স্বাভাবিক চলাফেরা করতে পারছিলেন না প্রবীণ ওই ব্যক্তি। যোগাযোগ করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মিশন হাসপাতালে। বয়স্ক মানুষের হিপের হাড় ভেঙে গেলে দীর্ঘদিন শুয়ে থাকতে হয়। এতে আনুষঙ্গিক অন্যান্য সমস্যা তৈরি হতে থাকে। তাই দ্রুত অস্ত্রোপচার করে রোগীর ধীরে ধীরে হাঁটাচলা শুরু করার ব্যবস্থা করতে হয়।

তাঁকে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরানোর লক্ষ্যে হাসপাতালের জয়েন্ট প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডা. অর্ঘ্য কুণ্ডু চৌধুরী অত্যাধুনিক ‘এমআইএস বিকিনি ডিরেক্ট অ্যান্টিরিয়র অ্যাপ্রোচ’ পদ্ধতিতে নূন্যতম কাঁটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচার সম্পন্ন করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই পদ্ধতির অস্ত্রোপচারে আশপাশের পেশি ও শরীরের অন্য অংশের যতটা সম্ভব কম ক্ষতি নিশ্চিত করা যায়। তাছাড়া, অস্ত্রোপচার পরবর্তী ‘হিপ ডিসলোকেশন’ এর আশঙ্কা থাকে না বললেই চলে।

আরও পড়ুন- জটিল গাইনোকোলজিক্যাল চিকিৎসায় নতুন দিগন্ত: মিশন হাসপাতালে সফল রোবোটিক হিস্টেরেক্টমি

শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল

অস্ত্রোপচার ছাড়াই জটিল হৃদরোগের উপশম, চিকিৎসায় নতুন দিগন্ত দুর্গাপুরে

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ডা. অর্ঘ্য কুণ্ডু চৌধুরী ‘এমআইএস বিকিনি ডিরেক্ট অ্যান্টিরিয়র অ্যাপ্রোচ’ পদ্ধতিতে অস্ত্রোপচার করে রোগীর ‘আনসিমেন্টেড বাইপোলার হেমি-রিপ্লেসমেন্ট’ করেন। অ্যানেস্থেশিয়া দলের নেতৃত্বে ছিলেন ডা. তমালিকা। অস্ত্রোপচার পরবর্তী প্রয়োজনীয় পরিচর্যা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ওই প্রবীণ ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরায় ফিরতে পারবেন। কর্তৃপক্ষের দাবি, তাঁদের হাসপাতালে এই পদ্ধতিতে এটিই প্রথম অস্ত্রোপচার। দেশের পূর্বাঞ্চলের কোনও হাসপাতালেও এই ধরনের এটিই প্রথম অস্ত্রোপচার, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।