
‘বুলিং নয়, বন্ধু হোন’
দুর্গাপুর দর্পণ, ২০ আগস্ট, দুর্গাপুর: ভয় বা মানসিক চাপ নয়, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতেই গড়ে ওঠে সত্যিকারের শিক্ষাঙ্গন। এই বার্তাকে পাথেয় করে ‘YAARI – Youth Against Ragging’ থিম নিয়ে ‘অ্যান্টি-র্যাগিং দিবস ও সপ্তাহ ২০২৬’ উদযাপিত হলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ড. বি. সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস-এ। প্রতিষ্ঠানটির এনএসএস (NSS), এসএফইউ সেল এবং অ্যান্টি-র্যাগিং সেলের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এই বিশেষ সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালানো হয়। মূল লক্ষ্য ছিল—শিক্ষার্থীদের জন্য একটি সুরক্ষিত ও আনন্দময় পরিবেশ গড়ে তোলা।
‘Be a Buddy, Not a Bully. Together for a Ragging-Free Campus’—এই মূলস্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসের নানা বিভাগে একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচনা করা হয় র্যাগিংয়ের ভয়াবহ মনস্তাত্ত্বিক প্রভাব এবং কীভাবে তা প্রতিরোধ করা যায় তা নিয়ে। সপ্তাহের শেষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত হয় এক্সটেম্পোর (তাৎক্ষণিক বক্তৃতা) ও পোস্টার মেকিং প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও শংসাপত্র।
বিজয়ীদের তালিকা
পোস্টার মেকিং প্রতিযোগিতা
-
প্রথম স্থান: নেহা চ্যাটার্জি (অপটোমেট্রি, ৩য় সেমিস্টার)
-
দ্বিতীয় স্থান: দীপশিখা কুম্ভকার (বিবিএ, ৩য় সেমিস্টার)
-
তৃতীয় স্থান: উপাসনা অধ্বর্যু (বিবিএ, ৩য় সেমিস্টার)
এক্সটেম্পোর (তাৎক্ষণিক বক্তৃতা) প্রতিযোগিতা
-
প্রথম স্থান: সম্বিত চট্টরাজ (বিবিএ, ৩য় সেমিস্টার)
-
দ্বিতীয় স্থান: সুমিত প্রামাণিক (বিবিএ-এইচএম, ৩য় সেমিস্টার)
-
তৃতীয় স্থান: সুকন্যা মিশ্র (বি.এসসি. এমএলটি, ৫ম সেমিস্টার)
র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি সুস্থ ও সুন্দর শিক্ষাঙ্গন তৈরিতে প্রতিটি শিক্ষার্থীর যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ‘নিপীড়ক নয়, বন্ধু হয়ে উঠুন’, এই আহ্বানের মধ্য দিয়েই শেষ হলো এবারের ‘ইয়ারি’ কর্মসূচি।
আরও পড়ুন- সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল নজির গড়ল বিসিআরইসি


