
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মানবিকতার এক উজ্জ্বল নজির গড়ে তুললেন ডাঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের (BCREC) ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। মানুষের প্রয়োজনে রক্তের সংকট মেটাতে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করলেন ৫২ জন। মঙ্গলবার কলেজের এনএসএস (NSS) সেলের উদ্যোগে এবং দ্য মিশন হসপিটাল, দুর্গাপুরের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

