WhatsApp Group Join Now
Instagram Group Join Now
বিপজ্জনক ভাবে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ সেপ্টেম্বর: রাস্তার ধারে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে বিদ্যুতের খুঁটি। যে কোনও মুহূর্তে ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে—এমনই আশঙ্কায় আতঙ্কিত পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগর পাম্প হাউস এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, ১৬ সেপ্টেম্বর বিকেলে বৃষ্টির পর থেকেই খুঁটিটির অবস্থা বিপজ্জনক হয়ে ওঠে। তারপর থেকে রাস্তার ধারে এই খুঁটির অবস্থা দেখে বাড়ছে উদ্বেগ। প্রতিদিন এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে খুঁটি বা তারের কোনও অংশ আচমকা পড়ে গেলে বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা।

বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তাঁদের দাবি, দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের খুঁটি ও সংযোগ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক বিদ্যুৎ দফতর। স্থানীয়দের একটাই প্রশ্ন—বড় দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া হবে, নাকি তার আগেই সরানো হবে এই খুঁটি?

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!