WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বাম-বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে। বামপন্থীদের নিশানা করে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের কটাক্ষ, এতদিন বিশ্বকর্মা পুজো করত না সিপিএম। এখন চাপে পড়ে বিশ্বকর্মা পুজোয় সামিল হচ্ছে। তাঁর কথায়, “এটাই আসল পরিবর্তন। যারা একসময় দেব-দেবীতে বিশ্বাস করতেন না, আজ তাঁরাই বিশ্বকর্মা পুজো করছেন।”

এখানেই থামেননি বিজেপির জেলা মুখপাত্র। তাঁর দাবি, রাজনৈতিকভাবে ‘শূন্য থেকে মহাশূন্যে’ যাওয়ার আগে বামপন্থীরা এখন ভগবানের শরণাপন্ন হচ্ছেন। আগামী দিনে বামপন্থীরা দুর্গাপুজো করবেন এবং পরবর্তীতে ভগবান শ্রী রামের পুজোও করতে বাধ্য হবেন বলে কটাক্ষ করেন তিনি।

বিজেপির এই মন্তব্য ঘিরেই পাল্টা আক্রমণ শানিয়েছে সিটু। সিটু নেতা সিদ্ধার্থ বসুর দাবি, বিজেপি ইতিহাস জানে না। তাঁর বক্তব্য, দুর্গাপুরের বিভিন্ন শিল্প কারখানায় বছরের পর বছর ধরে বিশ্বকর্মা পুজো হয়ে আসছে। সেই পুজোর আয়োজনে সিটুর সদস্য-সমর্থকেরাও বরাবর সক্রিয় ভূমিকা পালন করেছেন।সিদ্ধার্থ বসুর কথায়, “সিপিএম মহাশূন্যে যাবে না। সামনের নির্বাচনে বিজেপির জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে।

আরও পড়ুন: মিটার রুমে আগুন, চরম আতঙ্ক সগরভাঙার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে

মন্দিরে পুজো থেকে ‘স্পেশাল কেক’, দুর্গাপুরে মোদির জন্মদিন ঘিরে নানা আয়োজন