দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর: শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের আশিসনগর এলাকায় DVC ক্যানাল থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা ক্যানালের জলে দেহটি ভাসতে দেখে কোকওভেন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে দেহটি ক্যানালের জলে এল, তা স্পষ্ট নয়।
মৃতার পরিচয় জানার চেষ্টার পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাকে কেন্দ্র করে আশিসনগর এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। মৃতার পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: মিটার রুমে আগুন, চরম আতঙ্ক সগরভাঙার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে
মন্দিরে পুজো থেকে ‘স্পেশাল কেক’, দুর্গাপুরে মোদির জন্মদিন ঘিরে নানা আয়োজন


